শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শেয়ারবাজারে সূচকের উত্থান

বাণিজ্য ডেস্ক / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমলেও সিএসইতে সমান রয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধান শেয়ার বাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮৯.৪৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৯.১৪ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ১৮.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১৭.৩০ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত আছে ৪০টির। ডিএসইতে এদিন ১ হাজার ৭৩৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৩ কোটি টাকা বেশি।

অপর শেয়ার বাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৫৮.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪৬৮.২৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৯৬.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭৫৫.৮৮ পয়েন্টে এবং সিএসআই সূচক ২.৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৭.২৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৬টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত আছে ৪৪টির। দিন শেষে সিএসইতে ৩৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা কম।


এই ক্যাটাগরির আরো সংবাদ