শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

শিশুশিক্ষার্থী রাফিয়া হাসপাতালে, পরিবারের সন্ধান চায় সবাই

দর্পণ ডেস্ক / ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ব্যাপক হতাহতের মধ্যে এক শিশুশিক্ষার্থীর করুণ অবস্থা গণমাধ্যমের নজরে এসেছে। চতুর্থ শ্রেণির ছাত্রী রাফসি আক্তার রাফিয়া বর্তমানে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিচয় দিতে গিয়ে সে কেবল বলতে পারছে—“খালপাড় ২ নম্বর ব্রিজ”, এর বেশি কিছু নয়।

সোমবার (২১ জুলাই) বিকেলে একজন সংবাদকর্মী তার ফেসবুক পোস্টে বিষয়টি শেয়ার করেন। তিনি লিখেছেন:
“Rafsi Akter Rafia, Class: Four, Code: 2357, Milestone School & College। ‘খালপাড় ২ নম্বর ব্রিজ’ ছাড়া আর কিছুই বলতে পারছে না। দয়া করে তার মা-বাবার কাছে তাকে পৌঁছাতে সাহায্য করুন। বর্তমানে সে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি আছে।”

এর আগে দুপুর ১টার কিছু পর উত্তরায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিমানটি এবং ভবনের একটি অংশে আগুন লেগে যায়, যেখানে শতাধিক শিক্ষার্থী ক্লাসে ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেয়। পরবর্তীতে বিজিবি ও সেনাবাহিনী যোগ দেয় উদ্ধার তৎপরতায়। এছাড়া বিমান বাহিনীর হেলিকপ্টারে আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিকেল ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় ১৯ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ