শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে ৬৮৩ জন নিয়োগ দেবে পিএসসি

দর্পণ ডেস্ক / ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৮৩টি প্রভাষক পদে নিয়োগের লক্ষ্যে ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (২১ জুলাই) পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছে, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে ৬৫৩টি প্রভাষক পদ এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।

সবচেয়ে বেশি নিয়োগ হবে বাংলা বিভাগে—মোট ৬১টি পদ। এরপর রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শন ও রসায়নে ৩০টি করে, এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টি পদে প্রভাষক নেওয়া হবে।

পিএসসি জানিয়েছে, সরকারি কলেজগুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে এই বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুত পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৩ হাজার ৫৮৫টি প্রভাষক পদ শূন্য রয়েছে।

আগ্রহীরা পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটক পোর্টাল (http://bpsc.teletalk.com.bd) থেকে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে পারবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ