শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শাহবাগে ঈদের নামাজ আদায় করলেন হামজা জামালরা

স্পোর্টস ডেস্ক / ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাহবাগের চাঁদ মসজিদে ঈদের জামাতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জামাল ভূঁইয়া, হামজা, ঈসা, ফাহমেদুলসহ ক্যাম্পে থাকা অন্যান্য খেলোয়াড়রা।

সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতির জন্য চলমান আবাসিক ক্যাম্পের কারণে ছুটি না পাওয়ায় খেলোয়াড়রা ঈদ উদযাপন করছেন দলগতভাবে।

নামাজ শেষে খেলোয়াড়রা টিম হোটেলে ফিরে যান। ঈদের দিনে দুপুর ২টা পর্যন্ত পরিবার-পরিজনের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন ফুটবলাররা। তবে ঈদের দিনেও বিরতি নেই অনুশীলনে। বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দলের নিয়মিত টিম ট্রেনিং।

উল্লেখ্য, আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে গত ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় পাওয়ায় খেলোয়াড়দের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস বিরাজ করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ