শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শততম ছক্কার মাইলফলকে মুশফিক

স্পোর্টস ডেস্ক / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১০০ ছক্কার মাইলফলক গড়লেন ফরচুন বরিশালের উইকেটকিপার–ব্যাটার মুশফিকুর রহিম। আজ শনিবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রেকর্ডটির মালিক হন তিনি। দিন তিনেক আগে প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তিটি গড়েন মুশফিকের দলের অধিনায়ক তামিম ইকবাল।

এ দুজন বাদে বিপিএলে ১০০ ছয় আছে শুধু ক্রিস গেইলের। ক্যারিবীয় তারকা ৫২ ইনিংসে ১৪৩টি ছক্কা হাঁকিয়েছেন।

মুশফিক ১১৫ ইনিংসে ছক্কার সেঞ্চুরি করলেন। ৯৭ ইনিংসে বরিশাল দলনেতা শততম ছক্কা হাঁকিয়েছিলেন।

মুশফিকের কীর্তির ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ১৮ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এ জয়ে আসরটির প্লে-অফে যাওয়ার লড়াইয়ে আরও এগোল তামিম ইকবালের দল। তবে হেরে লিগপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে সিলেটের। বাকি থাকা দুই ম্যাচে জিতলেও প্লে–অফে ওঠা হবে না গতবার ফাইনালিস্টদের।


এই ক্যাটাগরির আরো সংবাদ