শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

লায়ন্স জেলা ৩১৫ বি৩-এর ২৯তম বার্ষিক অনুষ্ঠানে নুতন মুখ চাঁদপুরের “ওয়াইস মোহাম্মদ জয়”

সজীব চন্দ্র দেবনাথ / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল-এর বাংলাদেশ ভিত্তিক জেলা ৩১৫ বি৩-এর ২৯তম বার্ষিক কনভেনশন আজ (২৯ মে)  রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ) ভবনের লায়ন হুমায়ুন জহুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সকালে ভারি বৃষ্টি থাকলেও তা লায়ন্স সদস্যদের উৎসাহে বাধা হয়ে দাঁড়ায়নি। সকাল ৯টায় কনভেনশন শুরু হয় এবং সকাল ১০টায় ডেলিগেট সেশন ও ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। অনুপস্থিত জেলা গভর্নর লায়ন সাব্বির সায়েমের পরিবর্তে কনভেনশন কল করেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন শাহ আবু রুসদ আল মুনির।

ওয়াইস মোহাম্মদ জয়

নির্বাচনে লায়ন শাহ আবু রুসদ আল মুনির ২০২৫-২৬ সেবা বর্ষের জন্য জেলা গভর্নর নির্বাচিত হন। একইভাবে লায়ন ফেরদৌস হাসান বানি প্রথম ভাইস জেলা গভর্নর এবং লায়ন জাহাঙ্গীর আলম দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হন। বিশেষভাবে উল্লেখযোগ্য, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদের জন্য ভোট গ্রহণ হয় এবং সেখানে লায়ন জাহাঙ্গীর সর্বাধিক ভোট পেয়ে জয় লাভ করেন।

নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিটির চেয়ারম্যান লায়ন ফারহানা নাজ সুধা। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন করেন মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন ফারহান বক্স ও অন্যান জেলার গভর্নর ও প্রতিনিধিরা, যাদের লায়ন্স ইন্টারন্যাশনাল থেকে দায়িত্ব প্রদান করা হয়।

নির্বাচনের পর নবনির্বাচিত গভর্নর লায়ন শাহ আবু রুসদ আল মুনির তার কেবিনেট ঘোষণা করেন। তিনি কেবিনেট সেক্রেটারি হিসেবে লায়ন আমজাদ হোসেন রনি এবং কেবিনেট ট্রেজারার হিসেবে চাঁদপুরের গর্ভ লায়ন্স ক্লাব অব চাঁদপুর এর প্রেসিডেন্ট লায়ন ওয়াইস মোহাম্মদ জয় কে দায়িত্ব প্রদান করেন।

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক মানবসেবামূলক সংগঠন, যা সারা বিশ্বে অন্ধত্ব প্রতিরোধ, ডায়াবেটিস সচেতনতা, ক্যান্সার প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং যুব নেতৃত্ব গঠনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে এর বিভিন্ন জেলা ও ক্লাব সমাজসেবায় সক্রিয় ভূমিকা পালন করছে, যার একটি উজ্জ্বল উদাহরণ আজকের এই সফল কনভেনশন।

লায়ন্স ক্লাব অব চাঁদপুর ও চাঁদপুর জেলার পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন।


এই ক্যাটাগরির আরো সংবাদ