শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

রোহিত-কোহলির পর অবসরের ঘোষণা জাদেজার

স্পোর্টস ডেস্ক / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের বিশ্বকাপ জয় দারুণ এক পূর্ণতা এনে দিয়েছে দলটির ক্রিকেটারদের। বিশ্বকাপ জয়ের পরপরই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এবার তাদের পথ ধরে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে এই ঘোষণা দিয়ে ৩৫ বছর বয়সি জাদেজা লিখেছেন, ‘কৃতজ্ঞ চিত্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আমি অবসর ঘোষণা করছি। গতিসম্পন্ন অটল ঘোড়ার মতো, যেখানে দেশের জন্য আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি এবং আমার অন্য ফরম্যাটগুলো চালিয়ে যাব।’

স্বপ্ন পূরণের তৃপ্তি নিয়েই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলেছেন জাদেজা, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাধ্যমে আমার স্বপ্ন সত্যি হয়েছে; যা আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। এই সংস্করণে অনেক স্মৃতি, উৎসাহ ও অপরিসীম সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছন্দে ছিলেন না জাদেজা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৯ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসই আসরে ব্যাট হাতে তার সর্বোচ্চ রান। বল হাতে ৭ ইনিংসে পেয়েছেন সাকুল্যে ১ উইকেট।

উল্লেখ্য, জাদেজা ভারতের হয়ে ৭৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ১২৭.১৬ স্ট্রাইকরেটে তার সংগ্রহ ৪০৫ রান। ৭.১৩ গড়ে ৫৪ উইকেটও রয়েছে তার ঝুলিতে।


এই ক্যাটাগরির আরো সংবাদ