শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

রোহিঙ্গাদের জন্য আরো ৪.৫ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

নিজস্ব প্রতিবেদক / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের অব্যাহত সহযোগিতার অংশ হিসাবে জরুরি সুরক্ষা এবং মানবিক সহায়তায় জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে ৪.৫ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি জোহানেস ভ্যান ডের ক্লাউ নিজ নিজ  সংস্থার পক্ষে আজ এ সংক্রন্ত নতুন অংশিদারিত্ব চুক্তিকে স্বাক্ষর করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের এই অনুদান কক্সবাজার ও ভাসান চরের রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশীদের জীবনরক্ষাকারী সেবা জোরদার করবে।
এ ব্যাপারে জাপানি রাষ্ট্রদূত বলেন, ‘আমরা রোহিঙ্গা শরণার্থীদের একটি স্বেচ্ছামূলক, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য অব্যহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে  আমরা ইউএনএইচসিআর ও অন্যান্য মানবিক অংশীদারদের সহযোগিতা করে যাব।’

তিনি এই বিপুল সংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যূত শরণার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করে দেয়ার জন্য বাংলাদেশ সরকার, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিওগুলোর ভূমিকার ভূয়োসী প্রশংসা করে রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেয়া স্থানীয় বাংলাদেশী লোকদের জন্য অব্যহত সহায়তা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কক্সবাজারে, রোহিঙ্গাদের মানবিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে স্যানিটেশন ও হাইজিন পণ্যের প্রবেশাধিকার এবং স্বাস্থ্য সেবায় অব্যহতভাবে ওয়াশ ফ্যাসিলিটিজ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে  অগ্রাধিকার দেয়া হবে।
ভাসান চরে, জাপানের এই অনুদান দিয়ে ইউএনএইচআরসি রোহিঙ্গাদের শিক্ষা ও জীবিকা নির্বাহ কার্যক্রম বাড়াতে পারবে।(বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ