শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

রোববার খুলছে মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন

দর্পণ ডেস্ক / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

আগামী রোববার (৩১ ডিসেম্বর) যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। তবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না। আগের সময়সূচি অনুযায়ী চলবে এই রুটের মেট্রোরেল।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন। আমরা তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম তিন মাসের মধ্যে আমরা সবগুলো স্টেশন চালু করব। তারই ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর আমাদের যে দুটি স্টেশন বাদ আছে শাহবাগ আর কারওয়ান বাজার স্টেশন। এই দুই স্টেশনে বর্তমান সময়সূচি অনুযায়ী মেট্রোট্রেন থামবে। পরবর্তীতে পর্যায়ক্রমে মেট্রোরেল চলাচলের সময়সূচি বাড়ানো হবে।

তিনি আরও বলেন, ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেছিলেন। আজকে এই অংশের উদ্বোধনের এক বছর পূর্তি হলো। আমরা বড় ধরনের কোনো চ্যালেঞ্জ ছাড়াই গত এক বছর এই অংশে সফলভাবে মেট্রোরেল পরিচালনা করেছি।

এ সময় তিনি আগামী ৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইটে এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে মেট্রোরেলের রুট অ্যালাইনমেন্টের এক কিলোমিটারের মধ্যে ফানুস না উড়ানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

এজন্য ডিএমপি কমিশনারের কাছেও নিষেধাজ্ঞা দিতে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ