শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

রোনালদোর রেকর্ড ২০০তম ম্যাচে পর্তুগালের জয়

স্পোর্টস ডেস্ক / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩

প্রথম কোনো ফুটবলার হিসেবে ২’শ তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরো বাছায়ের এই ম্যাচে তার একমাত্র গোলেই আইসল্যান্ডকে হারিয়েছে পর্তুগাল।

রোনালদোর রেকর্ডের ম্যাচে শুরু থেকেই প্রতিক্ষকে চাপে রাখে পর্তুগিজরা। ৭২ শতাংশ বল দখলে রেখে গোলমুখে ১১টি শর্ট নিলেও কাঙ্খিত গোল পাচ্ছিলো না দলটি। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় আইসল্যান্ড। এতে আক্রমণের ধার আরও বাড়িয়ে শেষ সময়ে ডেডলক ভাঙেন রোনালদো। প্রায় ২০ বছরের বর্ণিল ক্যারিয়ারে ২০০তম ম্যাচে এসে ১২৩তম গোল পেলেন পর্তুগিজ সুপারস্টার। এর আগে তার একটি গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়।

কোচের আস্থার প্রতিদান দিলেন সিআরসেভেন।ম্যাচ শেষে পতুর্গাল কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, ‘এটা রোনালদোর জন্য দারুন একটি অধ্যায়। এই অনুভূতির কোন তুলনায় হয়না। প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ২০০তম ম্যাচের রেকর্ড গড়া কোন ছোট অর্জন নয়।’

রেকর্ড গোলের গর্বিত মালিক ৩৮ বছর বয়সী রোনালদো বলেছেন, ‘আমার জন্য এটি একটি অবিশ্বাস্য অর্জন। এটি সত্যিই অসাধারণ। আর অবশ্যই জয়সূচক গোল করার অনুভূতি আরও বেশি স্পেশাল।’

এই ম্যাচে নামার আগে রোনালদোকে সম্মান জানায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ