দেশের প্রথম হালাল স্কিনকেয়ার ও কসমেটিকস প্রস্তুতকারক রিমার্ক এইচবি লিমিটেড মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বের সর্ববৃহৎ হালাল পণ্য ও সেবার প্রদর্শনী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (MIHAS) ২০২৫-এ অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানটি ১শ’ বিলিয়ন ডলারের গ্লোবাল হালাল ইন্ডাস্ট্রিতে প্রবেশের লক্ষ্য নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।
রিমার্কের লিলি, নিওর, সিওডিল, হারল্যান, স্কিনমিন্ট, অরিক্স, ক্যাভোটিন, একনল, ডার্মাইউসহ ২০০-এর বেশি হালাল সার্টিফিকেশনপ্রাপ্ত পণ্য প্রদর্শনীর ৭নং হলের ৭এম০২ বুথে উপস্থাপন করা হবে।
প্রদর্শনী আগামীকাল বুধবার, ১৭ সেপ্টেম্বর থেকে কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টার (MITEC)-এ শুরু হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে বিশ্বের ৬৬টি দেশ থেকে ৩ হাজারের বেশি হালাল সার্টিফাইড কোম্পানি অংশগ্রহণ করছে। আয়োজকরা আশা করছেন, সারা বিশ্ব থেকে প্রায় ৫০ হাজার দর্শক ও ব্যবসায়ী এতে যুক্ত হবেন।
রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রাশেদুল ইসলাম বলেন, “আমাদের ব্র্যান্ডগুলো সর্বস্তরের ভোক্তাদের আস্থা অর্জন করেছে। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা আমাদের সুদৃঢ় অবস্থানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। বাংলাদেশের উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ আমাদের জন্য গ্লোবাল ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি ও আন্তর্জাতিক সুনাম বৃদ্ধি করবে।”
তিনি আরও জানান, রিমার্ক ইতিমধ্যেই সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া ও আজারবাইজানে কার্যক্রম চালু করেছে। হালাল কসমেটিকসের বৈশ্বিক চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, শুধুমাত্র মুসলিমদের মধ্যেই নয়, নিরাপদ ও নৈতিক গুণাবলীর কারণে অ-মুসলিমদের মধ্যেও জনপ্রিয়তা অর্জন করেছে।
রাশেদুল ইসলাম আশা প্রকাশ করেন, “প্রদর্শনী থেকে আন্তর্জাতিক বাজারে রিমার্কের পণ্য রপ্তানির আরও বড় সুযোগ তৈরি হবে। থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের পণ্য ক্রমেই পৌঁছাচ্ছে। এবারের MIHAS প্রদর্শনী নতুন রপ্তানি আদেশের মাধ্যমে বাংলাদেশের কসমেটিকস শিল্পে একটি মাইলফলক স্থাপন করবে।”
উল্লেখ্য, রিমার্ক এইচবি দক্ষিণ এশিয়ায় কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের উৎপাদনে অগ্রণী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও বৈজ্ঞানিক গবেষণাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের হালাল পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিচ্ছে।