শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

রাজশাহীতে কমেনি দুর্ভোগ,তাপপ্রবাহ মাঝারি

রাজশাহী ব্যুরো / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

সারাদিনই আগুনমুখো সূর্য ছিল মাথার ওপর। রোদ নয়, রাজশাহীজুড়ে যেনো ঝরেছে আগুনের হল্কা। মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (২৫ এপ্রিল) দিনের সর্বোচ্চ তাপমাত্র ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা সামান্য কমলেও কমেনি দুর্ভোগ। তীব্র তাপপ্রবাহ রূপ নিয়েছে মাঝারি তাপপ্রবাহে।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস। এটিই ছিল দিনের সর্বোনিম্ন তাপমাত্রা।

বেলা যতই গড়িয়েছে ততই আগুন ঝরেছে রোদে। বেলা ৩টায় তাপমাত্রার পারদ গিয়ে ঠেকেছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৬টার দিকে তা গিয়ে দাঁড়ায় ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। এটিই দিনের সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া দপ্তরের হিসেবে, তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটি মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরে নেওয়া হয়। এ ছাড়া ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই সেটি মাঝারি এবং ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই সেটি তীব্র তাপপ্রবাহ হিসেবে গন্য হয়। সেই হিসেবে রাজশাহী এখন মাঝারি তাপপ্রবাহের কবলে। বৃষ্টি না হলে পরিস্থিতির উন্নতি হবে না।

এর আগে গত ১৫ এপ্রিল রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আট বছর আগে ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


এই ক্যাটাগরির আরো সংবাদ