শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

রাজশাহীতে এক রাতে ২ চিকিৎসক খুন

নিজস্ব প্রতিবেদক / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

রাজশাহীতে এক রাতে দুই চিকিৎসক খুন হয়েছেন। দুইজনকেই কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

রোববার রাত ৯টার দিকে সিটি হাটের পাশে ও রাত পৌনে ১২টার দিকে নগরীর বর্ণালীর মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক কাজেম আলী আহমেদ (৪৮)। তিনি রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ৪২তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি রাত পৌনে ১২টার দিকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বর্ণালীর মোড়ে তার গতি রোধ করে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অপরজন এরশাদ আলী দুলাল, তিনি গ্রাম্য চিকিৎসক। তার বাড়ি নগরীর শাহমখদুম থানার কচুয়াতৈল এলাকায়। নগরীর চন্দ্রিমা থানার কৃষ্টগঞ্জ বাজারের একটি ফার্মাসী থেকে তাকে তুলে গিয়ে গিয়ে রাত ৯টার দিকে সিটি হাটের পাশে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।

শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মাইক্রোবাসে গিয়ে একদল মুখোসধারী নিজের ফার্মাসী থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে রাত ৯টার দিকে সিটি হাটের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন জানান, নিহত চিকিৎসক ডা. কাজেম আলী আহমেদ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি প্রতিদিনের মতো রোববার লক্ষ্মীপুর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে ছিলেন গ্লোবাল ফার্মাসিটিক্যালের রিপেজেন্টিফ শাহীন আলম। বর্ণালীর মোড়ে পৌছালে একটি মাইক্রোবাসে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে একদল দুর্বৃত্ত। পরে তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।

তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় শাহীন আলম সাথে সাথে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। তাকে হাসপাতালে ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ