শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে: মেয়র তাপস

ঢাকা ব্যুরো / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
শেখ ফজলে নূর তাপস(ফাইল ফটো)

রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

রবিবার দুপুরে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মেয়র তাপস বলেন, আমরা বাস মালিকদের বলেছিলাম ২০১৯ এর পর বাসের মেয়াদ, ফিটনেস এবং কাগজপত্র ঠিক রয়েছে এমন ১২০টি বাসের কাগজপত্র জমা দিতে। তারা তখন বলেছিলেন তা জমা দেবেন, কিন্তু বাস মালিকরা তাদের প্রতিশ্রুতি রাখতে পারেননি। তাই আমরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে কথা বলে অন্য ব্যবস্থা গ্রহণ করছি।

তিনি বলেন, কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুরের নতুন রুটে বিআরটিসি বাস ছাড়াও অন্য পরিবহনের গাড়ির ২০১৯ এর পর সব কাগজপত্র, ফিটনেস ঠিক থাকলে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত বাস মালিকরা আবেদন করতে পারবেন। আমরা সে সুযোগ রাখছি। কাগজপত্র ঠিক থাকলে আমরা সেগুলো বিবেচনা করবো। এছাড়া নগরের বিভিন্ন নতুন রুটে বিআরটিসির বাস চলাচল করবে।

মেয়র তাপস বলেন, নির্দিষ্ট রুট ছাড়া এক রুটের বাস অন্য রুটে চলতে পারবে না এবং রুট পারমিট ছাড়া নগরে কোনো বাস চলতে পারবে না। এছাড়া আগামী ১ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর চালু হবে ‘ঢাকা নগর পরিবহন’ নামে বাস রুট।

তিনি বলেন, আমরা নির্দিষ্ট তারিখেই পাইলটিং চালু করতে চেয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি ১ ডিসেম্বর তারিখটা আমরা ঠিক রাখতে পারিনি। দীর্ঘদিন ধরে গণপরিবহনে যে বিশৃঙ্খলা তা দ্রুত অবসান ঘটানো অত্যন্ত দুরূহ কাজ। তবে আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এ কাজ হাতে নিয়েছি। তাই আমরা সংকল্পবদ্ধ, এটা বাস্তবায়ন অবশ্যই করবো। বিভিন্ন কারণে এটা ১ ডিসেম্বরে চালু করা না গেলেও ডিসেম্বর মাসেই আমরা এটা চালু করবো।

সভা শেষে বাস রুট রেশনালাইজেশন কমিটির আরেক সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, আমাদের ইচ্ছের কোনো ত্রুটি ছিল না। বাস মালিকরা আমাদের যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা সেই কথা রাখতে পারেননি। তাই আমরা বিআরটিসির বেশ কিছু বাস নিয়ে আগামী ১ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর এ রুট চালু করবো। এছাড়া আগামী ১২ ডিসেম্বরের মধ্যে যদি কোনো পরিবহন আমাদের কাছে এ রুটে বাস চালানোর জন্য আবেদন করে তাহলে আমরা সেসব বাসগুলোকে নেবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ