শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সময়সূচিতে ক্লাস

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

আসন্ন রমজান মাস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলবে। দুই শিফটের প্রতিষ্ঠানে প্রভাতী শাখা শুরু হবে সকাল সাড়ে ৮টায়, চলবে ১১টা ১০মিনিট পর্যন্ত। দিবা শাখা সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই শিফটের জন্য প্রতিদিন ৪টি ক্লাস এবং এক শিফটের জন্য প্রতিদিন ৫টি ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাস পরিচালনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ স্ব-স্ব রুটিন প্রণয়ন করবে

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিখন ঘাটতি পূরণে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার।

মাউশির ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে। যদিও এ ঘোষণার বিরোধিতা করে আসছেন শিক্ষকরা। রমজান মাসে ক্লাস বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ