শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

রংপুর কর অঞ্চলে মাসব্যাপী আয়কর রির্টান গ্রহণ ও কর তথ্যসেবা প্রদান

রংপুর ব্যুরো / ৪০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

রংপুর কর অঞ্চলে ৮৫০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নিয়ে মাসব্যাপী আয়কর রিটার্ন গ্রহণ ও কর তথ্যসেবা প্রদান শুরু হচ্ছে।

রবিবার দুপুরে নগরীর কাচারী বাজারস্থ রংপুর কর অঞ্চল ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সেবা শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন জানান, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মোতাবেক আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সুবিধার্থে রংপুর করঅঞ্চল কার্যালয় প্রাঙ্গনে আয়কর মেলার আদলে উৎসব মুখর পরিবেশে মাসব্যাপী আয়কর রিটার্ন গ্রহণ ও কর তথ্যসেবা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শুক্রবার ও শনিবারসহ সরকারি ছুটি ব্যতিত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক বুথের মাধ্যমে আয়কর রিটার্ন গ্রহণ, অনলাইনে রিটার্ন সাবমিশন বা ই-ফাইলিং বিষয়ে পরামর্শ প্রদান, তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র প্রদান, রিটার্ন ও চালান ফরম প্রদান, আয়কর বিষয়ক পরামর্শ প্রদান, ই-টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন সেবা প্রদান করা হবে।

এ কার্যক্রমে রংপুর কর অঞ্চলের পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুরসহ ৭টি জেলা এবং বদরগঞ্জ, পাবর্তীপুর, ফুলবাড়ি, বোচাগঞ্জ, উলিপুর, দেবীগঞ্জ ও পীরগঞ্জ উপজেলা একযোগে মাসব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও জানান, বিগত ২০২২-২১ করবর্ষে কর অঞ্চল রংপুরে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ৮৩ হাজার ২৮৩ জন করদাতা, সেবা গ্রহণ করেছেন, ২ লাখ ৪৯ হাজার ৮৪৯ জন এবং আয়কর আদায় হয়েছে ২৬ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ২৫৫ টাকা। মোট টিআইএনধারী করদাতার সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৭৩১ জন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার মোঃ মঞ্জুর আলম, সহকারী কর কমিশনার সৈয়দ নুরুল হুদা, উপ-কর কমিশনার তাজ মোহাম্মদ তরফদার, রাউফুর রহমান, কর পরিদর্শক মহিদুল ইসলামসহ সহ কর অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ