শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

রংপুরে হাসপাতাল শয্যা আছে ১ হাজার, করোনা রোগী সাড়ে ৯ হাজার

রংপুর ব্যুরো / ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ৯ হাজারের ওপরে হলেও হাসপাতালে চিকিৎসার সুযোগ রয়েছে মাত্র ১০০০ জনের। বিভাগে এপর্যন্ত ২ লাখ ২৬ হাজার ৯১৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ হাজার ৬৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৪২৩ জন। এখনো করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৬৫৩ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৯৯ জন। বাকি ৯ হাজার ৫৪ রোগী হোম আইসোলেশন অর্থাৎ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, বিভাগের ৮ জেলায় করোনা রোগীদের চিকিৎসার জন্য সাধারণ বেড রয়েছে ১ হাজার ৪১টি। আইসিইউ রয়েছে ৪০টি। এর মধ্যে সরকারি ২৪টি। এইচডিইউ বেড রয়েছে ১১টি। এর মধ্যে রংপুর করোনা ডেডিকেডেট হাসপাতাল ও রমেক হাসপাতালে করোনা রোগী রয়েছেন ১৬৩ জন এবং আইসিইউতে রয়েছেন ৮ জন রোগী রয়েছেন। পঞ্চগড় হাসপাতালে ২১ জন, নীলফামারী হাসপাতালে ৪৮ জন, লালমনিরহাট হাসপাতালে ২৩ জন, কুড়িগ্রাম হাসপাতালে ৭৭ জন, ঠাকুরগাঁও হাসপাতালে ৮৯ জন, দিনাজপুরে সাধারণ বেডে ১৩০ জন, আইসিইউতে ১৬ জন ও এইচডিইউ বেডে রয়েছেন ১১ জন এবং গাইবান্ধা হাসপাতালে ১০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এদিকে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন রংপুরে ২ হাজার ৮৫২ জন, পঞ্চগড়ে ১ হাজার ১৪ জন, নীলফামারীতে ৫৭৪ জন, লালমনিরহাটে ৩৯০ জন, কুড়িগ্রামে ৮৮২ জন, ঠাকুরগাঁওয়ে ১ হাজার ২৩০ জন, দিনাজপুরে ৯৭৭ জন এবং গাইবান্ধায় ১ হাজার ১৩৩ জন।
এদিকে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুরে ৪ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, দিনাজপুরে ২ জন, গাইবান্ধা ও নীলফামারীতে একজন করে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৪ জনে।

অপরদিকে শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় ৮৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েচে। শনাক্তের হার ১৮ দশমিক ৮৪।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, যারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তাদের অধিকাংশই শঙ্কামুক্ত। উপসর্গও কম। জটিল রোগী হলে তাকেই হাসপাতালে ভর্তি করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ