শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

রংপুরে করোনায় আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৯১

রংপুর ব্যুরো / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রংপুরের ৫ জন, ঠাকুরগাঁওয়ের ৪ জন, দিনাজপুরের ৩ জন, নীলফামারীতে ৩ জন, গাইবান্ধার ২ জন, পঞ্চগড়ে ও কুড়িগ্রামে একজন করে মৃত্যু বরণ করেছেন। রবিবার (৮ আগস্ট) মৃত্যুর সংখ্যা ছিল ১০ জনে। এর আগে, এ বিভাগে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৩ জনে। মৃতদের মধ্যে এ পর্যন্ত দিনাজপুরে ২৯৬ জন, রংপুরে ২৩৭ জন, ঠাকুরগাঁওয়ে ২০১ জন, নীলফামারীতে ৭৫ জন, পঞ্চগড়ে ৬৫ জন, কুড়িগ্রামে ৫৮ জন, লালমনিরহাটে ৫৭ জন ও গাইবান্ধায় ৫৪ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৬৬ জন। এসময়ে ১ হাজার ৫৩১ জনের নমুনা পরীক্ষা করে ৩৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১০২ জন, দিনাজপুরে ৬৩ জন, ঠাকুরগাঁওয়ে ৫৫ জন, কুড়িগ্রামে ৪২ জন,পঞ্চগড়ে ৩৮ জন, নীলফামারীতে ৩৬ জন, গাইবান্ধায় ৩৪ জন ও লালমনিরহাটে ২১ জন রয়েছেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত রংপর বিভাগে ২ লাখ ৩১ হাজার ১৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে শনাক্তের হার ২৫ দশমিক ৫৪ শতাংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ