শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে মাছ চাষ হচ্ছে নাটোরে

নিজস্ব প্রতিবেদক / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রের ইন পিন্টা রেসওয়ে সিস্টেম (আইপিআরএস) প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ হয়েছে নাটোরে। এই মাছ এখন বিদেশে রফতানির প্রক্রিয়া চলছে। কম খরচ ও কম সময়ে অধিক মাছ উৎপাদনের এই প্রযুক্তিতে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন। একটি পুকুরকে একাধিক ভাগ করে মাছ চাষ করা যায় আইপিআরএস পদ্ধতিতে।

চার বছর আগে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির সহযোগিতায় নাটোরের জাঠিয়ান ভবানীপুরে প্রায় ১৪ বিঘা জমির ওপর আইপিআরএস পদ্ধতিতে মাছ চাষ শুরু করে হোসেন এন্ড অ্যাগ্রো।
বর্তমানে এই খামারের উৎপাদিত মাছ বিদেশে রফতানির প্রক্রিয়া চলছে। আধুনিক প্রযুক্তির এই খামারে অনেকের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে।

খামার মালিক ও কর্মীরা জানান, এই পদ্ধতিতে প্রযুক্তি ব্যবহার করে পুকুরে নদীর মতো কৃত্রিম স্রোত সৃষ্টি করা হয়। কম হয় উৎপাদন খরচও। কর্মীরা জানান, এখানে অধিক ঘনত্ব মাছ চাষ হচ্ছে এবং এই মাছগুলো খুবই সুস্বাদু। এখানকার মাছ দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকায় সরবরাহ করে থাকি। সামনে বিদেশেও মাছ রফতানি করা হবে। কৃত্রিম পদ্ধতিতে স্রোতের মাধ্যমে মাছ চাষ হচ্ছে, এতে দ্রুত মাছগুলো বড় হচ্ছে।

খামার মালিক সারোয়ার হোসেন ইমন বলেন, খাবার খরচ অনেক কম এবং মাছের কোন রোগ আমরা দেখতে পাইনি। দ্রুতই মাছ বৃদ্ধি পাচ্ছে। এটা সর্বাধুনিক প্রযুক্তি।

প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে খামার দেখতে এসে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে। কৃষি বিভাগ বলছে, আধুনিক ও উন্নত এই প্রযুক্তি ছড়িয়ে দিতে পারলে খামারিরা উপকৃত হবেন।

নাটোর জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আমরা যদি এই প্রযুক্তি দেশের যারা বড় বড় খামারি আছেন তাদের মধ্যে যদি ছড়িয়ে দিতে পারি তাহলে অনেক অল্প খরচে উন্নতমানসম্পপন্ন ব্যাপক মাছ উৎপাদন করতে পারবো।

৩ থেকে ৪ মাসের মধ্যে পুকুরের একেকটি চেম্বারে ২২ থেকে ৩২ টন পর্যন্ত মাছ উৎপাদিত হয়। এই পদ্ধতিতে মাছের বিষ্ঠা জৈব সার হিসেবেও ব্যবহার করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ