শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

মেসি-রোনালদোকে ছাড়াই ব্যালন ডি’অর তালিকা

স্পোর্টস ডেস্ক / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

২০০৩ সালের পর প্রথমবার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই ফুটবলের বর্তমান বিশ্বের দুই মহাতারকার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ১৬ বছরের মধ্যে ১৩ বারই যারা ভাগাভাগি করে নিয়েছেন পুরস্কারটা। এবার সংক্ষিপ্ত তালিকাতেই জায়গা হয়নি এই দুই তারকার! বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার জয়ের লড়াইয়ে অনুমিতভাবে আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম ও ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড।

ব্যালন ডি’অর ২০২৪-এর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা গত পরশু প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। ব্যালন ডি’অর রেকর্ড আটবার জিতেছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। অপর দিকে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার রোনালদো। ২০১৮ সালে জেতেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মডরিচ। ২০২০ সালে কোভিডের কারণে পুরস্কারটি দেয়া হয়নি। এর আগে-পরে দুই বছরে আবার জেতেন মেসি। ২০২২ সালে তা ওঠে তখন রিয়ালে থাকা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার হাতে। একই বছরে বিশ্বকাপ জিতে ২০২৩ সালে পুরস্কারটি অষ্টমবারের মতো জেতেন মেসি।

এবার পুরস্কারটি জয়ে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে ভিনিসিয়াসকে। গত মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে একটিসহ আসরে তিনি করেন ৬ গোল। নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়।

গত মৌসুমে প্রথম দল হিসেবে ম্যানচেস্টার সিটির টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ে বড় অবদান রাখেন হলান্ড। চোটের কারণে লিগের সব ম্যাচ তিনি খেলতে পারেননি। ৩১ ম্যাচ খেলে গোল করেন ২৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ক্লাবের হয়ে ৪৫ ম্যাচে তার গোল ৩৮টি।

গত মৌসুমে রিয়ালে যোগ দিয়েই দারুণভাবে নিজেকে মেলে ধরেন বেলিংহ্যাম। ইংলিশ এই মিডফিল্ডার লা লিগায় ২৮ ম্যাচে ১৯ গোলের সাথে অ্যাসিস্ট করেন ৬টি। চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচে তার গোল ৪টি, অ্যাসিস্ট ৫টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ২৩ গোল করার পাশাপাশি সতীর্থের ১৩ গোলে অবদান রাখেন তিনি।

আগামী ২৮ অক্টোবর প্যারিসে জমকালো অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হবে। ব্যালন ডি’অর জয়ী নির্বাচিত হয় সাংবাদিকদের ভোটে।
বর্ষসেরা কোচের লড়াইয়ে আছেন রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানচেলোত্তি, জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের জাভি আলোনসো ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিিিটর পেপ গার্দিওলা। তাদের সাথে সংক্ষিপ্ত তালিকায় আছেন জান পিয়েরো গাসপেরিনি, লিওনেল স্কালোনি ও লুইস দে লা ফুয়েন্তে।


এই ক্যাটাগরির আরো সংবাদ