শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

মুন্সীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় রোববার টি কে গ্রুপের মালিকানাধীন সুপার বোর্ড কারখানায় আগুন লেগেছে, যেটি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদীতে দুপুর একটা ১১ মিনিটে আগুন ধরার খবর পেয়ে একটা ২২ মিনিটে ঘটনাস্থলে যায় বাহিনীর প্রথম ইউনিট।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে প্রতিষ্ঠানটির পাটের গুদামে আগুন দেখতে পান কর্মরত শ্রমিকরা। প্রথমে প্রতিষ্ঠানটির কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে।

তারা জানান, প্রতিষ্ঠানের ভেতরে সরু রাস্তা ও পানির অভাবে আগুন আরও ছড়িয়ে পড়ে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। পরে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আরও আটটি ইউনিট অগ্নিনির্বাপণে যোগ দেয়।

‘ভেতরে দাহ্য পদার্থ থাকায় অগ্নিনির্বাপণে সমস্যা হচ্ছে আমাদের। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।’

গজারিয়া থানার ওসি রাজিব খান বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে আসি, তবে কোম্পানির পক্ষ থেকে আমাদের সেভাবে সহযোগিতা না করায় আমাদের সমস্যা হচ্ছে।’

বিষয়টি সম্পর্কে হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক মিঠু বলেন, ‘কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না। এ ব্যাপারে আমরা একাধিকবার তাদের সতর্ক করলেও তারা বিষয়টি আমলে নেয়নি।’

বিষয়টি সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটিতে কর্মরত একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হননি।


এই ক্যাটাগরির আরো সংবাদ