শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

মিনিটে মিনিটে বাড়ছে ডায়রিয়া রোগী

ঢাকা ব্যুরো / ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

রাজধানীতে মার্চের শুরুতে বাড়তে থাকা ডায়রিয়ায় প্রকোপ আরও বেড়েছে। দিনে-রাতে রোগীর চাপ সামলাতে হিমসিম খাচ্ছে হাসপাতালগুলো। মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর.বি) এর হাসপাতালগুলোতে মিনিটে মিনিটে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মার্চের শুরুতে অতিরিক্ত গরমের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। এ কারণেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাসপাতালে ডায়রিয়া রোগী আসছে।

আইসিডিডিআর.বিতে শেষ ১৫ দিনে রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার তিনশ’। গত সোমবারেই এই সংখ্যা ১২ শ’ ছাড়ায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

চিকিৎসকরা জানিয়েছেন, ডায়রিয়ার কারণে হিসেবে বিশুদ্ধ খাবার পানির অভাবকে দায়ী করা হলেও গরমের সাথে সাথে মানুষ বাইরের খোলা খাবার বা বাসি পচা খাবার খেলেও ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়।

তবে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পানির সংকট রয়েছে। সেখানে স্যুয়ারেজ লাইনের সাথেই পানির লাইন রয়েছে। এমন পানি পান করলে পানিবাহিত সকল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যাত্রাবাড়ি, শনির আখড়া, কদমতলী এই এলাকাগুলো থেকে বরাবরের মতোই অনেক ডায়রিয়া রোগী আসছে। তবে নতুন যে এলাকা থেকে রোগী আসছে তা হলো গাজীপুরের বোর্ড বাজার।

গত দুই সপ্তাহ ধরে যে হারে রোগী ভর্তি হচ্ছে তাকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ