শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

মহানবী (স.)-কে নিয়ে কটূক্তির মামলায় ৩ জনের কারাদণ্ড

আশেক এলাহী / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

পাবনার আতাইকুলায় হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর প্রচার ও পর্নোগ্রাফির ঘটনায় দায়েরকৃত মামলায় ৩ আসামির ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল।

সোমবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ সময় ৭ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা আরটিভি নিউজকে জানিয়েছেন, ২০১৩ সালের ২ নভেম্বর রাজীব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবীকে কটুক্তি করে ছবি আপলোড করা হয়। পরে মুসলিমরা হিন্দু ধর্মাবলম্বী রাজীবের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়। পরে এ ঘটনায় ৫৭ ধারায় মামলা হয়।

পরে তদন্তে জানা গেছে, আসামি আমিনুল এহসান তার ফটোকপির দোকান থেকে মহানবীকে কটুক্তি করা ছবি বিক্রি করে। আসামি খোকন, জহুরুলের কম্পিউটারের দোকান থেকে হিন্দু ধর্মাবলম্বী রাজীবের ফেসবুকে তা আপলোড করে প্রচার করে। আসামি আমিনুল এহসান আদালতে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ