শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

ভয়াবহ বন্যায় ভাসছে শেরপুর

নিজস্ব প্রতিবেদক / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উজানের পানি কিছুটা কমতে শুরু করলেও প্লাবিত হয়েছে ভাটি এলাকা।

বন্যার পানিতে ডুবে নালিতাবাড়ির খলিশাকুড়ির খলিলুর রহমান (৬৫), আন্ধারুপাড়া ইদ্রিস আলী (৬৫) ও ঝিনাইগাতির সন্ধাকুড়ায় অজ্ঞাত একব্যক্তিসহ তিনজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।

এই পর্যন্ত ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার অন্তত ১৪টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাাবিত হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে কমপক্ষে ৫০ হাজার মানুষ। বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে লোকজন।

জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক ড. সুকল্প দাস বাসস’কে জানিয়েছেন, এই পর্যন্ত জেলায় ৭ হাজার ৭শ’ হেক্টর জমির আমন ধান সম্পূর্ণ পানির নীচে এবং ৯ হাজার ৭শ’ হেক্টর জমির আমন ধানের আবাদ আংশিক পানির নীচে তলিয়ে গেছে। ৬শ’ হেক্টর জমির শীতকালীন সবজি পানিতে নিমজ্জিত রয়েছে।

শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুল হক আজ সকালে বাসস’কে জানান, ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় ৩ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতি নির্ণয় করার জন্য নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ