শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

ভ্যাকসিনের অপেক্ষায় বিসিবি

স্পোর্টস ডেস্ক / ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকা ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনে অনেকবারই গণমাধ্যমে কথা বলেছেন সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম। কখনো তিনি লিগ আয়োজনের আশার আলো দেখিয়েছেন। কখনো লিগ আয়োজন করা সম্ভব না এমনটা বুঝিয়ে দিয়েছেন।

শনিবার মিরপুরে তিনি জানালেন, করোনা ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে বিসিবি। ভ্যাকসিন পেলে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর পুনরায় শুরু করতে চায় আয়োজকরা।

বর্তমানে পাঁচ দলের ৮০ ক্রিকেটারকে নিয়ে চলছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। জৈব সুরক্ষা বলয় তৈরি হয়ে বর্তমান পরিস্থিতিতে ঢাকা লিগ আয়োজন করা সম্ভব হবে না। কেন? সেই উত্তরটাও দিয়েছেন কাজী ইনাম, ‘বিসিবি দুইটি টুর্নামেন্ট করেছে। একটি প্রেসিডেন্টস কাপ ৩ দল নিয়ে। এখন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ৫ দল নিয়ে। দুটি টুর্নামেন্টেই খেলোয়াড়দের এক করে জৈব সুরক্ষা বলয়ে সোনারগাঁওয়ে রাখতে পারছি। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব ১২টি, তাদের জন্য আমাদের অপশন কী হবে, সেটি নিয়ে আমরা ভাবছি।’

ঢাকার ক্লাবগুলো নিজেদের খরচে দল পরিচালনা করে। এখন লিগ আয়োজন করলে খেলোয়াড়দের পারিশ্রমিক বাদেও পাঁচ তারকা হোটেল খরচ ও দৈনিক ভাতা দেওয়া তাদের ওপর বাড়তি চাপ। বিশাল এ খরচ অনেক ক্লাবই তুলতে চায় না। এজন্য বিসিবির দ্বারস্থ তারা।

তবে আয়োজকরা অনেক আলোচনাও করেও আসতে পারছেন না সমাধানে। কাজী ইনাম বলেন,‘ঢাকার বাইরে লিগ আয়োজন করা যায় কি না সেটা নিয়েও আলোচনা করছি। আবার সরকার বলছে, দ্রুত করোনা ভ্যাকসিন চলে আসতে পারে। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সব খেলোয়াড়কে ভ্যাক্সিনেট করে ও তার সঙ্গে যারা সংযুক্ত, সবাইকে ভ্যাক্সিনেট করে খেলাটাকে পরিচালনা করতে পারি কিনা।’

আবার ডাবল লিগের পরিবর্তে সিঙ্গেল লিগ নিয়েও ভাবছেন তারা, ‘যদি একবছরে দুটি লিগ আয়োজনের দরকার হয় কিংবা আট মাসেও দরকার হয়, আমরা এর ব্যবধানে যদি দুইটা সিঙ্গেল লিগও করতে পারি কিনা, সেটি দেখবো। আমাদেরকে অবশ্যই প্লেয়ারদের সঙ্গে ক্লাবের বিষয়টিও দেখতে হবে। আপাতত আমাদের স্থগিত লিগটি চালু করে সেটি শেষ করাই মূল লক্ষ্য।’

করোনা ঝুঁকির মধ্যেই গত ১৫ মার্চ শুরু হয়েছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম রাউন্ডের পরই করোনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয় ঢাকা লিগ।


এই ক্যাটাগরির আরো সংবাদ