শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ভোলাগঞ্জে পাথর লুটে জড়িত দুই হাজার ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক / ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া সাদাপাথরের বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ২২ অক্টোবরের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৮ আগস্ট) খনিজ সম্পদ ও পরিবেশ সচিবের পক্ষে সংক্ষিপ্ত অগ্রগতি প্রতিবেদন দাখিল করলে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এর আগে, গত ১৪ আগস্ট হাইকোর্ট লুট হওয়া পাথর উদ্ধার করে ৭ দিনের মধ্যে পূর্বের স্থানে প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে, এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছিল। আদালতে ২৮ আগস্ট পর্যন্ত এই বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাদাপাথর লুট করেছে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ জন ব্যক্তি। এর ফলে খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ এবং বিধিমালা ২০১২-এর ৯৩(১) ধারা লঙ্ঘনের দায়ে এদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে ১৫ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় মামলা করা হয়।

পরিবেশগত ক্ষতি নিরসনের জন্য ২১ আগস্ট অতিরিক্ত সচিব (অপারেশন), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে আহ্বায়ক করে বুয়েটের একজন অধ্যাপকসহ ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাথর প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে এবং দায়ী ব্যক্তিদের তালিকা তৈরির কাজও অব্যাহত আছে। পাথর কোয়ারির পুরো এলাকায় কঠোর নজরদারি চলছে।

প্রতিবেদন দাখিলের পর রিটকারীর পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, “এটি খুবই সংক্ষিপ্ত প্রতিবেদন। হাইকোর্টে চারটি সুনির্দিষ্ট নির্দেশনা ছিল। তারা দায়ী ব্যক্তিদের তালিকা দেয়নি এবং সম্পূর্ণ পাথরও উদ্ধার হয়নি। পূর্ণাঙ্গ কাজ না হওয়ায় আদালত পরবর্তী আদেশের জন্য আগামী ২২ অক্টোবর সময় রেখেছেন। ওই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার প্রত্যাশা রাখি।”

এ ঘটনায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে রিট পিটিশন দায়ের করে। এরপর হাইকোর্ট ১৪ আগস্ট রুল জারি করে ৭ দিনের মধ্যে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ