শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

ভাসানচরে আটকা পড়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং

নোয়াখালী প্রতিনিধি / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার সময় বৈরী আবহাওয়া ও নদী উত্তালের কারণে আটকা পড়েছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

শুক্রবার (৩ জুন) দুপুর ১টায় দিকে জাহাজটি ভাসানচর থেকে রওনা হলে বৈরী আবহাওয়ার কারণে পুনরায় ফেরত আসে।

ভাসানচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নৌবাহিনীর জাহাজে ভাসানচর এসে পৌঁছান তিনি। শুক্রবার (৩ জুন) ভাসানচর ত্যাগ করার কথা ছিল। সে অনুযায়ী দুপুর ১টায় দিকে জাহাজটি ভাসানচর থেকে রওনাও হয়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ১ ঘন্টা পর পুনরায় ফেরত আসে রাষ্ট্রদূতকে বহনকারী জাহাজটি।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, পূর্ব নির্ধারিত সিডিউল মোতাবেক শুক্রবার ভাসানচর ত্যাগ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সম্ভব হয়নি। আবহাওয়া ভাল থাকলে তার শনিবার সকালে ভাসানচর ত্যাগ করার কথা রয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রদূত লি জিমিং বিভিন্ন বয়সের রোহিঙ্গাদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কক্সবাজারের তুলনায় ভাসানচরে অনেক ভালো আছেন বলে রাষ্ট্রদূতকে জানান তারা।

এদিকে, ভাসানচরে অবস্থানরত এফডিএমএনদের সাংস্কৃতিক ও মানসিক উৎকর্ষতা বিকাশের লক্ষ্যে গত ডিসেম্বর হতে ক্যাম্প ভাসানচর ইনচার্জ কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে এবং এনজিও, আইএনজিও’র সার্বিক সহযোগিতায় ৮টি রোহিঙ্গা ফুটবল দল নিয়ে টুর্ণামেন্ট শুরু হয়।

বৃহস্পতিবার বিকালে ৬১নং ক্লাস্টার সংলগ্ন ফুটবল মাঠে ৮টি রোহিঙ্গা দল নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। সমাপনী খেলায় ট্রাইবেকারে ৬-৫ গোলে ব্রাদার্স ইউনিয়ন ফুটবল ক্লাবকে হারিয়ে  চ্যাম্পিয়ন হয়েছে ড্রিম ফুটবল ক্লাব।

রোহিঙ্গাদের ফুটবল খেলা উপভোগ করেছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। এরপর তিনি প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।

ভাসানচর ক্যাম্প ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নৌবাহিনীর ওআইসি রশিদ আহমদ, এনএসআই ভাসানচরের উপ-পরিচালক মোঃ লে. আবু নোমান সরকার, এসিআইসি আহসান হাবীব, এপিবিএন সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  কেএইচ তাসফিকুর রহমান, ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক, ডিজিএফআই সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফারুকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ