রাজধানীর ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত সাড়ে ৮টা দিকে আগুন লাগে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, রাজধানীর ভাষানটেক বস্তির নির্জন স্কুলের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।