শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া বেশি জরুরি: মেয়র জুয়েল

চাঁদপুর প্রতিনিধি / ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।

চাঁদপুরে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রমের শুরু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।

এসময় তিনি বলেন, আমাদের সন্তানদের ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হয়ে গড়ে তোলা খুব বেশি জরুরি। তারা ভালো মানুষ হিসেবে গড়ে না উঠলে, ভালো ফলাফল কোন কাজে আসবে না। আমাদের সন্তানরা ভালো মানুষ হলে সে যে কাজই করুক না কেন তা আপনার জন্য আর্শিবাদ হয়ে আসবে। ভালো মানুষ না হলে, তার সকল কাজ হবে অভিশাপ। তাই আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সন্তানদের মাঝে যদি দেশপ্রেম না থাকে, যাদের জন্য আমরা এই দেশ পেয়েছি সে মানুষগুলো সম্পর্কে তারা যদি না জানে, তবে সেটি হবে চরম অকৃতজ্ঞতা।

পৌর মেয়র বলেন, বর্তমানে আমরা একটি অবরুদ্ধ সময় পার করছি। আমাদের সন্তানরা স্কুলের আনন্দ থেকে বঞ্চিত হয়ে তারা ঘরবন্দি রয়েছে। তাই এই সময়টাতে মায়েদের বেশি দায়িত্ব নিতে হবে। বাড়িতে সন্তানদের লেখাপড়ার পাশাপাশি তাদের আনন্দের শূন্যতা পূরণ করতে হবে। তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করে আনন্দে রাখতে হবে।

তিনি আরও বলেন,আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম বছরের প্রথম দিনে সারা দেশে একযোগে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন। বিশ্বের অনেক রাষ্ট্রই ভেবেছিল এটিই শেষ পর্যন্ত তিনি ধরে রাখতে পারবেন না। কারণ বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের দেশ। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দেশটি এগিয়ে যাচ্ছে। বছরের প্রথম দিনে এত টাকার বই বিনামূল্যে শিক্ষার্থীর হাতে তুলে দেয়াটা অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক দীপক চন্দ্র দাসের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভুইয়া, জেলা পরিষদের সদস্য আয়শা রহমান লিলি, পৌরসভার কাউন্সিলর মো. ইউনুছ সোয়েব, মহিলা কাউন্সিলর এবং শিক্ষা ও সংস্কৃতি আহ্বায়িকা আয়শা রহমান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ