শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ভারতে প্রবেশে লাগবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র

নিজস্ব প্রতিবেদক / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে করোনাকালীন বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার শর্ত অবশেষে প্রত্যাহার করা হয়েছে। এ সংক্রান্ত একটি আদেশ গত শুক্রবার বেনাপোল ইমিগ্রেশনে এসে পৌঁছেছে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, করোনাকালীন বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে বাংলাদেশি যাত্রীদের ভারতে চিকিৎসার জন্য অনুমতি দেওয়া হতো। সম্প্রতি ভারতীয় দূতাবাস বাংলাদেশি যাত্রীদের জন্য ভারতীয় ভিসা অফিস খুলে দেওয়ায় ভারত ভ্রমণের উপর আরোপিত শর্ত প্রত্যাহার করা হয়েছে।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যায়নপত্র প্রদানের শর্ত তুলে নেওয়ায় বেনাপোল দিয়ে ভারতগামী যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে শর্তানুযায়ী ভারত ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যেক যাত্রীকে কোভিড-১৯ নেগেটিভ সনদ অবশ্যই ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট প্রদান করতে হবে।

ভারত থেকে দেশে ফেরার সময় দূতাবাস থেকে ছাড়পত্র আনতে হবে। শর্তানুযায়ী ভারত ফেরত যাত্রীদের মধ্যে যাদের দুটি টিকা নেওয়া আছে, তাদের দেশে ফিরে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে যারা একটি টিকা গ্রহণ করেছেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ