শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ভারতের বিএসএফ ১৪ বাংলাদেশিকে কাথুলী সীমান্তে হস্তান্তর করেছে

মেহেরপুর প্রতিনিধি / ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শনিবার (১৮ অক্টোবর) ১৪ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকলের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। সেখানে আসাম রাজ্যে শ্রমিকের কাজ করে জীবনযাপন করছিল। পরে আসাম পুলিশ তাদের আটক করে বিএসএফের তেইমপুর ক্যাম্পে কোম্পানি কমান্ডার অনোজ কুমারের কাছে হস্তান্তর করে।

এরপর অনোজ কুমার তাদের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কাথুলী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন। হস্তান্তরকৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। পরে তাদের গাংনী থানায় সোপর্দ করা হয়।
Trade across assets confidently using official website machine-learning tools and data insights.
পুশব্যাক হওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য: হানিফুর রহমান (৩৮) ও স্ত্রী লুৎফা খাতুন (২৮), সন্তান হাবিবা খাতুন (১২), আলিয়া খাতুন (১.৫), হাবিবুল্লা (৫), বাবুল (৫০) ও স্ত্রী আফরোজা খাতুন (৪৩), সন্তান লাভলী খাতুন (২৫), শবনম খাতুন (১৯), সাদ্দাম হোসেন (২৪), স্বর্ণা (১৩), তরিকুল ইসলাম (২৮), আজিজুল হক (৪৫), হাসেম হাতেম (৫২)

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, আইনি প্রক্রিয়া শেষে এই ব্যক্তিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ