শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

ব্লক মার্কেটে বিএটিবিসির সাড়ে ১০ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক / ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ৩৬ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব‌্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) ১০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে আছে রেনাটা লিমিটেড। এ কোম্পানির ৫ কোটি ২ লাখ ৯৯৫ হাজার টাকার লেনদেন হয়েছে। ৪ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে ব্লক মার্কেটে তৃতীয় অবস্থানে আছে স্কয়ার ফার্মা।

অন্য কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কের ৯ লাখ ৫৭ হাজার টাকার, আমান কটনের ৭১ লাখ ৬২ হাজার টাকার, এডিএন টেলিকমের ২০ লাখ ৮০ হাজার টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ লাখ ২০ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫৮ লাখ ৯৫ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৪৮ লাখ টাকার, নর্দার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ ৯২ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৩ কোটি ৭৩ লাখ ৯২ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ২২ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২ কোটি ৪১ লাখ ৫ হাজার টাকার,  স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬ লাখ ৭৫ হাজার টাকার, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৬৯ লাখ ৩ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৭০ লাখ ৫০ হাজার টাকার, ডেলটা ব্রাক হাউজিংয়ের ৫৯ লাখ ৭৯ হাজার টাকার, ডমিনেজ স্টিলের ১৬ লাখ ৭২ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ১৮ লাখ টাকার, এক্সিম ব্যাংকের ৩০ লাখ ৭৫ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৯ লাখ টাকার, গ্রামীণফোনের ৮৯ লাখ ৮৯ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ২০ লাখ ৯০ হাজার টাকার, ইফাদ অটোসের ৬৭ লাখ ৫৫ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১০ লাখ ৩৬ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৮ লাখ ২০ হাজার টাকার, ম্যারিকোর ২৫ লাখ ৬৮ হাজার টাকার,  মেট্রো স্পিনিংয়ের ২৩ লাখ ২২ হাজার টাকার, মুন্নু এগ্রোর ২৮ লাখ ৪ হাজার টাকার, মুন্নু সিরামিকের ২৮ লাখ ২৮ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৬৪ লাখ ৭৩ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ লাখ ২৫ হাজার টাকার, সামিট এলায়েন্স পোর্টের ৮৮ লাখ ৭০ হাজার টাকার এবং এসকে ট্রিমসের ১ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

  • সূত্র: রাইজিংবিডি.কম


এই ক্যাটাগরির আরো সংবাদ