শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামের একজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৪ মে) সকালে শেখ হাসিনা সড়কে উপজেলার দত্তখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ সময় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী। আহতরা হাসাপাতালে চিকিৎসাধীন। নিহত জিতু মিয়া পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার পলন মিয়ার ছেলে।

নিহতের বাবা পলন মিয়া জানান, সকালে ছেলেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা করে রওনা করেন। সিএনজিতে আরও যাত্রী ছিলেন। পরে অটোরিকশাটি দত্তখোলা নামক স্থানে পৌঁছালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল সিএনজিতে মুখোমুখি ধাক্কা দেয়। এতে জিতুসহ সবাই আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় জিতুকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং মোটরসাইকেল চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ