শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বৃহস্পতি গ্রহের ছবি তুলে চমক দিলো জেমস ওয়েব

আইটি ডেস্ক / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২

এক সপ্তাহ না যেতেই আবারও চমক দিল নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ১২ জুলাই গভীর ও দূরতম মহাবিশ্বের বিস্তারিত দৃশ্য প্রকাশ পেয়েছিলো জেমস ওয়েবের লেন্সে। আর এবার বৃহস্পতি গ্রহের চোখ ধাঁধানো ছবি পাঠিয়েছে টেলিস্কোপটি।

আর এই ছবিতে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটির বলয় ছাড়াও স্পষ্টভাবে উঠে এসেছে এর তিন চাঁদ- ইউরোপা, থিব ও মেটিস।

গবেষণার তথ্য সংগ্রহের জন্য জেমস ওয়েবের যন্ত্র প্রস্তুত কিনা, তা যাচাই করতে গত মঙ্গলবারের আগে তিনবার বৃহস্পতির ছবি তুলেছেন নাসার গবেষকরা। সে ছবিগুলো এখন প্রকাশ করা হচ্ছে ‘স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট’-এর ‘মিকালস্কি আর্কাইভ ফর স্পেস টেলিস্কোপ’-এ।

প্রথম ছবিতে বৃহস্পতির বলয় দেখা না গেলেও আছে গ্রহটির চাঁদ ইউরোপা। এমনকি ‘গ্রেট রেড স্পট’ নামে পরিচিত বৃহস্পতির পৃষ্ঠের দানবীয় ঝড়টিও দেখা যাচ্ছে স্পষ্ট।

মার্কিন গবেষণা সংস্থা বলছে, এই ঝড় এতটাই বড় যে, পুরো পৃথিবীকে গিলে ফেলতে পারবে।

তবে ওয়েব টেলিস্কোপের ‘নিয়ার ইনফ্রারেড ক্যামেরা’ বা এনআইআরক্যামের শর্ট-ওয়েভলেন্থ ফিল্টারের মাধ্যমে তোলা ছবিগুলোর প্রক্রিয়াজাত করার কৌশলের কারণে লাল রঙের বদলে সাদা রঙে ফুটে উঠেছে ‘গ্রেট রেড স্পট’।

এ বিষয়ে স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটের গবেষক ব্রায়ান হলার বলেন, “সেদিন প্রকাশ করা ডিপ ফিল্ড ছবি আর বৃহস্পতির নতুন ছবিগুলো মিলে ওয়েবের পূর্ণ পর্যবেক্ষণ ক্ষমতার প্রমাণ দিচ্ছে; বহু দূরের অস্পষ্ট ছায়াপথ থেকে শুরু করে আমাদের প্রতিবেশী গ্রহের ছবি, যা আপনি খালি চোখে নিজের উঠান থেকেই দেখতে পারেন।”
ছবিতে বৃহস্পতির পাশেই ইউরোপা। বৃহস্পতির এই চাঁদ নিয়েও মহাকাশবিজ্ঞানীরা কৌতূহলী। তাদের ধারণা, উপগ্রহটির পুরু বরফের স্তরের নিচে একটি সাগর লুকিয়ে আছে। নাসার আসন্ন ‘ইউরোপা ক্লিপার’ মিশনের মূল লক্ষ্য বৃহস্পতির এই উপগ্রহ। ‘গ্রেট রেড স্পট’-এর পাশে ইউরোপার ছায়াও ধরা পড়েছে ছবিতে।

প্রথম ছবিটি বাদে ইনফ্রারেড আলোর ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে বৃহস্পতির ছবি নিতে আলাদা দুটি ফিল্টার ব্যবহার করেছে জেমস ওয়েব। নাসা দুই ফিল্টারে তোলা ছবি পাশাপাশি তুলনাও করেছে। ওই দুই ছবিতে বৃহস্পতির বলয়ের পাশাপাশি একই সঙ্গে ধরা পড়েছে বৃহস্পতির তিন চাঁদ।

নাসার মহাকাশ বিজ্ঞানী স্টেফানি মিলাম বলেন,“আমার বিশ্বাস হচ্ছিল না যে আমরা সব কিছু এত স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম, আর কত উজ্জ্বল ছিল সবকিছু।”

নাসা তাদের ওয়েবসাইটে আরও জানিয়েছে, এই ছবিগুলো প্রমাণ করছে, বৃহস্পতি, শনি এবং মঙ্গলের মতো উজ্জ্বল গ্রহগুলোকে ঘিরে থাকা বলয় আর উপগ্রহ পর্যবেক্ষণের সক্ষমতা আছে জেমস ওয়েবের। তবে বৃহস্পতির বলয় সবচেয়ে স্পষ্টভাবে উঠে এসেছে এনআইআরক্যামের ‘লং-ওয়েভলেন্থ ফিল্টার’ ব্যবহার করে তোলা ছবিতে। গ্রহাণু আর ধূমকেতুর ছবি তোলার সক্ষমতাও জেমস ওয়েবের আছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ