শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

বি‌জি‌বির অভিযানে মিয়ানমারের ৫৮ নাগরিক আটক

বান্দরবান প্রতিনিধি / ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

বান্দরবা‌নের আলীকদ‌মে অভিযান চা‌লি‌য়ে পাঁচ জন দালাল ও ৫৮জন মিয়ানমার নাগ‌রিক‌কে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি।

শ‌নিবার (১১জানুয়ারি) ভোর সা‌ড়ে ৫টার দিকে আলীকদমের ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটক দালালরা হ‌লেন, আলীকদম দ‌ক্ষিণ নয়া পাড়ার মো. আনোয়ার হো‌সে‌নের ছে‌লে মো. আরিফুল ইসলাম (২৫), আলীকদম বাজার পাড়ার মো. আবদুর র‌হি‌মের ছে‌লে মো. নজরুল ইসলাম (৪০), আলীকদম নয়া পাড়ার মো. সোনা মিয়ার ছে‌লে মো. জামাল উদ্দিন (২৭), আলীকদম চৈক্ষ‌্যং ইউনিয়‌নের মৃত. আবুল হো‌সেনের ছে‌লে মো. আবু হুজাইফা (৩২) ও আলীকদম নয়া পাড়ার মৃত আনু মিয়ার ছে‌লে মো. খোরশেদ আলম (৫৭)।

বিজিবি জানায়, শ‌নিবার ভোর সা‌ড়ে ৫টার সময় গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) জেসিও নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এক‌টি টহল দল ব্যাটালিয়ন সদর হতে পূর্ব দক্ষিণ দিকে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থানে অভিযান চালায়।

এ সময় অবৈধভাবে মায়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৩৭ শিশুসহ মোট ৫৮ জন মিয়ানমারের নাগরিকসহ জ‌ড়িত পাঁচ বাংলাদেশি দালালকে আটক করা হয়। এ সময় প‌রিবহ‌ণের কা‌জে ব‌্যবহার করার দা‌য়ে একটি ডাম্পার ও একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

এ বিষ‌য়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জ‌হির উদ্দিন জানান, মিয়ানমার নাগ‌রিক‌দের আট‌কের খবর শু‌নে‌ছি। ত‌বে এখ‌নো পর্যন্ত থানায় কাউকে আনা হয়‌নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ