শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

বিসিবি পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা, হঠাৎ করে উপস্থিত তামিমও !

স্পোর্টস ডেস্ক / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
Pic: DhakaPost

অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিসিবি পরিদর্শনে এসেছেন। অন্যদিকে দুপুর ১২টা নাগাদ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায় তামিম ইকবালও এসেছেন ক্রিকেট বোর্ডে। তাদের উপস্থিতিতে যেন সরব জেগে উঠেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

দেশের ক্ষমতার পালাবদলের পর স্থবির হয়ে পড়েছে ক্রীড়াঙ্গন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশিরভাগ পরিচালকই আছেন আত্মগোপনে। স্বাভাবিকভাবেই অভিবাকশূন্য হয়ে পড়েছে ক্রিকেট বোর্ড। এর মধ্যেই অন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা দেশের ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরানোর চেষ্টা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ বিসিবি পরিদর্শনে এসেছেন আসিফ মাহমুদ।

অন্যদিকে হঠাৎ করেই বিসিবিতে এসেছেন তামিম ইকবাল। তবে তার আসার কারণ এখনও জানা যায়নি। লম্বা সময় ধরেই ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখেছেন দেশসেরা এই ওপেনার। সাবেক এই অধিনায়কের সঙ্গে আলোচনাও করতে চেয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন তামিম। বিশেষ করে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলার প্রস্তাব দেয়া হয়েছে বোর্ড থেকে। তার আগেই সরকার পরিবর্তনের ফলে সবকিছু থমকে যায়।

সরকার পরিবর্তনের পর দেশের সবকিছুতেই পরিবর্তন আসতে শুরু করেছে। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনও আছেন দেশের বাইরে। এমন পরিস্থিতিতেও তামিমের সঙ্গে আলোচনায় বসতে রাজি গাজী আশরাফ হোসেন লিপু। এরপরই মূলত একটা সিদ্ধান্ত আসবে।  সূত্র : সময়টিভি


এই ক্যাটাগরির আরো সংবাদ