শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

দর্পণ ডেস্ক / ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

বিশ্ববাজারে আবারও কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বুধবার (১১ জুন) সকাল পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দর প্রতি ব্যারেল ১৫ সেন্ট বা ০.২ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৬৬.৭২ ডলারে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ১০ সেন্ট বা ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৪.৮৮ ডলারে।

মূল্য হ্রাসের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য আলোচনার অনিশ্চয়তা, চীনের দুর্বল চাহিদা, এবং ওপেক প্লাস জোটের উৎপাদন বৃদ্ধির ঘোষণা। ওপেক প্লাস জানিয়েছে, তারা আগামী জুলাই মাসে দৈনিক ৪ লাখ ১১ হাজার ব্যারেল উৎপাদন বাড়াবে, যা উৎপাদন হ্রাস তুলে নেওয়ার ধারাবাহিক পদক্ষেপের অংশ।

এদিকে, মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, লন্ডনে দুই দেশের আলোচনায় একটি সম্ভাব্য সমঝোতার কাঠামো তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের পর এটি কার্যকর হতে পারে। এতে চীন বিরল খনিজ ও চুম্বকজাত পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা জানান, “মূল্য সংশোধনের পেছনে রয়েছে প্রযুক্তিগত মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা।”

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে অপরিশোধিত তেলের মজুত ৩ লাখ ৭০ হাজার ব্যারেল কমেছে। তবে ডিজেল ও গ্যাসোলিনের মজুত সামান্য বেড়েছে।

বিশ্লেষক হামাদ হুসেইন মনে করছেন, বছরের শেষ নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ৬০ ডলারে নেমে আসতে পারে, যদিও মৌসুমি চাহিদা কিছুটা ভারসাম্য তৈরি করতে পারে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ