শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

বিশ্বকাপের সেরা একাদশে সালমা খাতুন

স্পোর্টস ডেস্ক / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

সদ্য সমাপ্ত নারী বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল- আইসিসি। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফর্ম করে সেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অফ স্পিনিং অলরাউন্ডার সালমা খাতুন।

রোববার অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে এবারের নারী বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। একদিন পরেই ছয়জনের একটি প্যানেল কর্তৃক বেছে নেয়া বিশ্ব আসরের সেরা একাদশ প্রকাশ করল আইসিসি। যথারীতি নেতৃত্বে রাখা হয়েছে অজি অধিনায়ক ম্যাগ ল্যানিংকেই।

বিশ্বসেরা এই একাদশে সবচেয়ে বেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া দল থেকে। বর্তমান চ্যাম্পিয়নদের চারজন আছেন সেরা একাদশে। এছাড়া দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ডের দুজন এবং বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ থেকে একজন করে ক্রিকেটারকে রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে নেই ভারতের কোনও ক্রিকেটার।

মূলত বল হাতে দারুণ পারফর্মের কারণেই বিশ্বকাপের সেরা একাদশে জায়গা হয়েছে সালমার। ৭ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন বাঘিনীদের সাবেক অধিনায়ক। ইকোনমি রেট ৩.৭৯। টুর্নামেন্টে ২০ ওভারের বেশি বল করা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী বোলার ছিলেন সালমা।

বিশ্বকাপের সেরা একাদশ: 
লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), র‌্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), ন্যাট সিভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) ও সালমা খাতুন (বাংলাদেশ)।


এই ক্যাটাগরির আরো সংবাদ