শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বিরাটের ব্যাটে সেঞ্চুরি নেই ৬৪১ দিন

স্পোর্টস ডেস্ক / ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

ওয়ানডে আর টি-টোয়েন্টি ফরম্যাট মিলে বিরাট কোহলির সেঞ্চুরির সংখ্যা ৭০টি। টেস্টে ১৬০ ইনিংসে (লিডস টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত) যার রয়েছে ২৭টি সেঞ্চুরি। ওয়ানডেতে ২৪৫ ইনিংসে পেয়েছেন ৪৩টি সেঞ্চুরি।

দীর্ঘদিন হয়ে গেল সেঞ্চুরির দেখা নেই কোহলীর ব্যাট। যার ব্যাটে ভর করে বিপদ কাটায় ভারত সেই বিরাট বুধবার লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে সাজঘরে ফেরেন ৭ রানে।

এ নিয়ে টানা ৫০ ইনিংসে নেই বিরাটের সেঞ্চুরি। বলা হচ্ছে, ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ভারতীয় অধিনায়ক। হিসেব করলে দাঁড়ায় ৬৪১ দিন হয়ে গেল সেঞ্চুরি শূন্য বিরাট। এই সময়ে তিনি খেলেছেন ১১টি টেস্টে ১৮ ইনিংসে করেছেন ৪১৪ রান।

২০১৯ সালে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে করা সেই সেঞ্চুরিটাই এখন বিরাটের নিজেকে ফিরে পাবার অনুপ্রেরণা। এর আগে ২০১৪ সালেও ঘটেছিল এমন ঘটনা। সেবার ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত টানা ২৫ ইনিংসে সেঞ্চুরি করতে পারেননি বিরাট।

লিডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত অল-আউট হয়ে যায় মাত্র ৭৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১২০ রান তুলে দিন শেষ করেছে কোনও উইকেট না হারিয়ে।


এই ক্যাটাগরির আরো সংবাদ