শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

বিপিএল বিতর্ক : ৭ দলই নির্ধারণ হয়নি এখনো

স্পোর্টস ডেস্ক / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

কোনোভাবেই বিতর্ক পিছু ছাড়াতে পারছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। বিতর্ক ও বিপিএল- দু’টি যেন মিশে আছে ওতপ্রোতভাবে। বোর্ডের কর্তৃত্ব বদলালেও বদলায়নি এ চিত্র। এবারের আসর নিয়েও নানান সমস্যার বেড়াজালে আবদ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্লেয়ার ড্রাফট শুরুর আগেই দেখা দিয়েছে নানা সঙ্কট।

আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল। আর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। আর কয়েক দিন বাকি থাকলেও এখনো দলই চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বেশ কয়েকবার সময় বাড়ালেও সব ফ্র্যাঞ্চাইজি এখনো অংশগ্রহণ ফি জমা দিতে পারেনি। মূলত এ কারণেই এবারের বিপিএলের রোডম্যাপ ঝুলে আছে। বাধ্য হয়েই শনিবার জরুরি সভা ডাকেন বিসিবি সভাপতি। তবে সেখান থেকেও আসেনি কোনো সিদ্ধান্ত।

শনিবার বিসিবি কার্যালয়ে সম্ভাব্য অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে আলোচনায় বসেন ফারুক আহমেদ। ঘণ্টার পর ঘণ্টা চলে আলোচনা। তবে আসেনি সমাধান। সভা শেষে ইতিবাচক কোনো সংবাদ জানাতে পারেননি বিসিবি সভাপতি। আশার বাণীই কেবল সম্বল।

গণমাধ্যমের সাথে আলাপকালে ফারুক আহমেদ বলেন, ‘ফ্র্যাঞ্চাইজির ব্যাপারটা ৯৫ শতাংশ ঠিক হয়েছে। তবে এখনো কিছু পেমেন্ট বাকি। আমরা বার বার সময় বাড়িয়েছি। আমাদের ড্রাফট যেহেতু ১৪ তারিখে, আশা করি তার আগেই সব কিছু ঠিক হয়ে যাবে।’

বিপিএলের রিটেনশন নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার কথা ছিল এ সভায়। আলোচনা অবশ্য খানিকটা এগিয়েছে। প্রাথমিক আলোচনা অনুযায়ী, বিপিএলের নতুন তিন ফ্র্যাঞ্চাইজি ড্রাফটের বাইরে তিনজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে যুক্ত করতে পারবে। আর পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলো একজন ক্রিকেটারকে সরাসরি দলে নেয়ার সাথে দু’জন ক্রিকেটারকে রিটেইন করতে পারবে। তবে এই ইস্যুতেও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড।

ফারুক বলেন, ‘রিটেনশনের ব্যাপারটা ভালোভাবে কার্যকর হতো যদি সাতটি দলই থাকত। যেহেতু সাতটি দল নেই, চারটি দল আছে এবং তিনটি দল নতুন এসেছে। যারা আছে তাদের এবং যারা আসবে তাদের দু’পক্ষের সামঞ্জস্যের জন্য কিছু মানিয়ে নিতে হয়।’

তিনি যোগ করেন, ‘সেখানে আমরা একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আমরা লম্বা সময় ধরে মিটিং করেছি। এরা আমাদের পার্টনার। তারা খুব ভালো কাজ করছে। তারা আমাদের সাথে হাতে হাতে কাজ করতে চায়।’


এই ক্যাটাগরির আরো সংবাদ