শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা

বাণিজ্য ডেস্ক / ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

একদিন পতন আর চারদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেব্রুয়ারির মাসের একটি সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। বিদায়ী এ সপ্তাহে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম, সূচক ও লেনদেন। অর্থাৎ তিনটি সূচকই বেড়েছে।

আর তাতে নতুন করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের পুঁজি (অর্থাৎ বাজার মূলধন) বেড়েছে সাড়ে চার হাজার কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনেও একই অবস্থা দেখা গেছে।

ভাষার মাসের দ্বিতীয় সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৩৫টির, কমেছে ১২৫টির, আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হয়নি ছয়টি প্রতিষ্ঠানের শেয়ার।

তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫১৭ দশমিক ৬২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৭ পয়েন্টে।

তিনটি সূচকই বাড়ায় বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে চার হাজার ৫৭০ কোটি ২২ লাখ ৩০ হাজার ৩৬৯ টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৬ ফেব্রুয়ারি) লেনদেন শুরুর দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬২ হাজার ১৮২ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ১৩৫ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬৬ হাজার ৭৫২ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার ৫০৪ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০৩টির, কমেছে ১১৯টির, আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির।

তাতে এ বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭৬৯ পয়েন্টে। সিএসইতে বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ২৮৪ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার ১৩ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩০ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ১৫১ টাকার।


এই ক্যাটাগরির আরো সংবাদ