শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

বিচারকাজে ফিরছেন প্রধান বিচারপতি

আশেক এলাহী / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

গত সপ্তাহে করোনা মুক্ত হয়ে বাসায় ফিরেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগামীকাল থেকে বিচারিক কার্যক্রমে যুক্ত হচ্ছেন তিনি। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রোববারের (৩০ জানুয়ারি) জন্য প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকায় প্রধান বিচারপতির নাম রয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনা আক্রান্ত হয়ে গত ১৯ জানুয়ারি রাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রধান বিচারপতির স্ত্রী গত ১৮ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এরপর গত ২৫ জানুয়ারি স্ত্রীসহ করোনামুক্ত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাসপাতাল থেকে বাসায় ফিরেন।

প্রসঙ্গত, প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতি আপিল বেঞ্চ বিচারকাজ পরিচালনা করেছেন।

আদালতের কার্যক্রমে ফিরছেন অ্যাটর্নি জেনারেলও

গত সপ্তাহে করোনামুক্ত হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিনও। গত ২৫ জানুয়ারি তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সেদিন অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন, রোববার (২৩ জানুয়ারি) করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। আগামী রোববার (৩০ জানুয়ারি) থেকে আদালতের কার্যক্রমে অংশ নেব।

এর আগে গত ১৬ জানুয়ারি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি নিজের বাসায় আইসোলেশনে ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ