শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

বিএনপি করলেও যে বিষয়ে আপত্তি নেই শামীম ওসমানের

নিজস্ব প্রতিবেদক / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

ভালো মানুষদের নিয়ে ওয়ার্ডভিত্তিক কমিটি করতে চান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। সে কমিটিতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ভালো ব্যক্তিরা থাকলে তাতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড ও নারায়ণগঞ্জ সিটি করপোররেশনের ১১ নম্বর ওয়ার্ড বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘আমরা ভালো মানুষদের দিয়ে ওয়ার্ডভিত্তিক কমিটি করতে চাই। সে কমিটিতে কমপক্ষে ৩৫ শতাংশ নারী থাকবে। এটা আমাদের নারায়ণগঞ্জ, আমাদের বাড়িঘর। আমরা চাই সবাইকে নিয়ে কাজ করব।’

উপস্থিত সবার উদ্দেশে স্থানীয় সংসদ সদস্য বলেন, ‘দল-মত দেখবেন না। দেখবেন ভালো মানুষ কে। ভালো মানুষ নিয়ে ভালো কাজ হয়; খারাপ মানুষ নিয়ে খারাপ কাজ। আমরা ভালো মানুষদের নিয়ে এগুতে চাই। বিএনপি করুক, আমার আপত্তি নেই। আমি চাই একটা সময় এ রাস্তায় আপনার আমার মেয়ে হাঁটবে, ভয় পাবে না। এটা সম্ভব আমরা একসঙ্গে কাজ করলে।’

শামীম ওসমান বলেন, ‘তল্লা সড়কে এক্সিডেন্ট হচ্ছে। আমি প্রতিনিধি হিসেবে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনুকে বলব রোডস অ্যান্ড হাইওয়েতে যেতে। এ রাস্তাটা সিঙ্গাপুরের রাস্তার মতো হবে। এমন একটা পরিবেশ আমি তৈরি করতে চাই।’


এই ক্যাটাগরির আরো সংবাদ