শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বার্ড অ্যাপ ব্যবহার না করতে গুগলের সতর্কবার্তা

রিপোটারের নাম / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

মার্চ মাসে বার্ড (বিএআরডি) নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট উন্মুক্ত করে গুগল। চ্যাটবটটি গুগলের এলএএমডিএ (ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন) প্রযুক্তি কাজে লাগিয়ে ইংরেজি ভাষায় করা যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত দিতে পারে। শুধু তা–ই নয়, জি–মেইলের ইনবক্সে থাকা বিভিন্ন ই-মেইলের পাশাপাশি গুগল ডকস থেকেও প্রয়োজনীয় তথ্য খুঁজে দেয়। আর তাই অনেকেই চ্যাটবটটি ব্যবহার করতে আগ্রহী। ব্যবহারকারীদের এ আগ্রহ কাজে লাগিয়ে ম্যালওয়্যারযুক্ত ভুয়া ‘বার্ড’অ্যাপ তৈরি করে তথ্য চুরি করছে এক দল সাইবার অপরাধী। এ ধরনের বেশ কয়েকটি ভুয়া বার্ড অ্যাপের সন্ধান পেয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে গুগল। ভুয়া অ্যাপগুলো প্রচারের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি বা ওয়েবসাইটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলাও করেছে প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্যমতে, বার্ড চ্যাটবটের কোনো অ্যাপ তৈরি করা হয়নি। বার্ডডটগুগলডটকম ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করে বিনা মূল্যে ব্যবহার করা যায় চ্যাটবটটি। কিন্তু এক দল সাইবার অপরাধী একাধিক ভুয়া ‘বার্ড’অ্যাপ তৈরি করেছে। ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপগুলো বিনা মূল্যে নামানোর প্রলোভনে বিজ্ঞাপনও দিচ্ছে তারা। বিজ্ঞাপনগুলোতে ক্লিক করে অ্যাপগুলো নামানো না গেলেও যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করে। এর ফলে দূর থেকেই সেসব যন্ত্রের তথ্য সংগ্রহ করতে থাকে সাইবার অপরাধীরা। গুগলএআই, এআই গুগল বার্ডসহ বিভিন্ন নামে অনলাইনে পাওয়া যাচ্ছে অ্যাপগুলো।

মামলার বিষয়ে গুগলের জেনারেল কাউন্সিল হালিমাহ ডিলেইন প্রাডো জানিয়েছেন, ভুয়া অ্যাপগুলো বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে বিভ্রান্ত করছে। আর তাই ভুয়া বার্ড অ্যাপের প্রচার বন্ধের পাশাপাশি এ বিষয়ে বিজ্ঞাপন প্রচারের সঙ্গে যুক্ত ৩০০টি ওয়েবসাইটের ডোমেইন ব্লক করার অনুরোধ করা হয়েছে। (সূত্র: টাইমস অব ইন্ডিয়া)


এই ক্যাটাগরির আরো সংবাদ