শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

বাংলাদেশের বিপক্ষে ‘পজিটিভ’ অ্যালেনের বদলি হেনরি

স্পোর্টস ডেস্ক / ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে খেলে বাংলাদেশে এসে দুদিনের মধ্যে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ফিন অ্যালেন। এ ব্যাটসম্যানের বিকল্প হিসেবে পেসার ম্যাট হেনরিকে স্কোয়াডে ডেকেছে নিউজিল্যান্ড।

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে কিউই দল বুধবার দুপুরে বাংলাদেশে এসেছে। ২০ সদস্যের বিশাল বহর ঢাকায় পা রাখে। তবে অ্যালেন বাংলাদেশে আসেন ২০ আগস্ট, সঙ্গী ছিলেন কলিন ডি গ্র্যান্ডহোম। দুজনে ‘দ্য হান্ড্রেডে’ খেলে সরাসরি ঢাকায় আসেন।

বাংলাদেশে এসে কোয়ারেন্টাইনে ছিলেন অ্যালেন ও গ্র্যান্ডহোম। ইংল্যান্ড ছাড়ার ৪৮ ঘণ্টা আগে কোভিড পরীক্ষায় নেগেটিভ এসেছিলেন অ্যালেন। তার কোভিড ভ্যাকসিনও নেয়া আছে। তিনি আপাতত দলের আওতাতেই থাকবেন। কিউই মেডিকেল টিমের অধীনে চলবে সেরে ওঠার প্রক্রিয়া।

এদিকে টম ল্যাথামের নেতৃত্বে টাইগার ডেরায় খেলবে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড। বাংলাদেশ সফরে কিউইদের বিশ্বকাপ স্কোয়াডের কেউই নেই। ১ সেপ্টেম্বর মিরপুরে পাঁচ টি-টুয়েন্টির সিরিজের প্রথম ম্যাচ। সেই স্কোয়াডে যুক্ত হবেন পেসার হেনরি।


এই ক্যাটাগরির আরো সংবাদ