শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

বরিশালে করোনার মধ্যেই ডেঙ্গুর হানা

বরিশাল ব্যুরো / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

বরিশালে করোনা প্রকোপের মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। ইতিমধ্যে বরিশাল বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পিরোজপুরের একজনকে তার নিজ বাড়িতে এবং অপর ৩ জনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।

ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। অপরদিকে শের-ই বাংলা মেডিকেলের ৪টি মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা কয়েছে বলে জানিয়েছেন পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৭ জুলাই পিরোজপুরে প্রথম একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ডেঙ্গু আক্রান্ত ২৪ বছর বয়সের ওই যুবক কোন হাসপাতালে ভর্তি না হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য বিভাগ নিয়মিত তার খোঁজ খবর রাখছে বলে তিনি জানান।

এদিকে গত শনিবার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, ডেঙ্গু আক্রান্ত সন্দেহে গত বৃহস্পতিবার ৩ জন রোগী হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। গত শনিবার তাদের পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বরিশাল বিভাগে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি ৪৭টি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগ শনাক্তের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। জ্বরে আক্রান্ত কোন রোগী ভর্তি হলে তাদের করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার নির্দেশনা দেয়া হয়েছে।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের ৪টি মেডিসিন ইউনিটে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে। সন্দেহজনক রোগীদের পরীক্ষার আওতায় আনা হচ্ছে। করোনা ভাইরাস ও ডেঙ্গুর লক্ষণ প্রায় একই হওয়ায় চিকিৎসার শুরুতে দ্বিধায় পড়ছেন চিকিৎসকরা। এ কারণে এই ধরনের রোগীদের করোনা ও ডেঙ্গু উভয় পরীক্ষা করানো হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ