শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

বরিশালে একদিনের বিশেষ টিকা ক্যাম্পেইন

বরিশাল ব্যুরো / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
ছবি: বিডি প্রতিদিন

সারাদেশের মতো বরিশালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে  চলছে একদিনের বিশেষ টিকা ক্যাম্পেইন। বরিশাল জেলা ও মহানগরীর ১২৭টি কেন্দ্রে দেয়া হয় এই টিকা। প্রতিটি কেন্দ্রে টিকায় আগ্রহীদের মোটামুটি ভিড় দেখা গেছে।

এদিকে, টিকা কেন্দ্রে যাওয়া বেশীরভাগ এসএমএস পাওয়া এবং একই সাথে নতুন নিবন্ধনকারীদেরও টিকা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা।
বরিশাল জেলার ১০ উপজেলায় ৮৭টি ইউনিয়নের ৯৭টি কেন্দ্রের ২৬১টি বুথে এবং সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের ৩০ কেন্দ্রের ৪০টি বুথে আজ মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয় টিকা ক্যাম্পেইন। সকাল থেকে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের হেমায়েত উদ্দিন রোডের এ.কে স্কুল কেন্দ্রে টিকায় আগ্রহীরা জড়ো হন।

এদের কেউ আগে এসএমএস পেয়ে টিকা দিতে এসেছেন। আবার কেউ আগে রেজিস্ট্রেশন না করেও জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে এসেছেন। টিকা নেওয়ার পর তাৎক্ষনিক কোন প্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন তারা। কেন্দ্রগুলোতে ভালো ব্যবস্থা থাকায় কোন হয়রানি কিংবা ভোগান্তি ছাড়াই নগরবাসী টিকা দিতে পারছেন বলে তারা জানিয়েছেন।

টিকা কেন্দ্রে যাওয়া প্রত্যেককে এসএমএস পাওয়া এবং নতুন নিবন্ধন করেও টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক সাকিলা বেগম। মহানগরী এবং উপজেলা পর্যায়ে গতকাল দেয়া হয় চীনের সিনোফার্মের ভেরসেল টিকা। জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ