শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু কাপ: ক্রিকেটাররা ম্যাচ ফি কে কত পাচ্ছেন?

স্পোর্টস ডেস্ক / ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
মাহমুদউল্লাহ ও মিঠুন

মাহমুদউল্লাহ নাকি মিঠুন, ফাইনাল শেষে ট্রফি উঠবে কার হাতে? জানতে অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত। তাকিয়ে থাকতে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দিকে ।

আজ শুক্রবার ট্রফি নিশ্চিতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহর খুলনা ও মিঠুনের চট্টগ্রাম।  খেলা শুরু বিকেল সাড়ে চারটায়। এরপরই শেষ হবে তিন সপ্তাহের ক্রিকেটীয় উত্তেজনার।

রোমাঞ্চকর ও জমজমাট শেষ লড়াইয়ের পর শুরু হবে পুরস্কার পর্ব। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেয়া ক্রিকেটাররা কে কত অর্থ পুরস্কার পাচ্ছেন তা জানতে উদগ্রীব দেশের ক্রিকেটপ্রেমীরা।

জানা গেছে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে সাতটি শ্রেণিতে দেয়া হবে মোট ৪৮ লাখ টাকার পুরস্কার। এছাড়া পারিশ্রমিক তো আছেই।

একনজরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কে কত অর্থপুরস্কার পাচ্ছেন-

  • চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় পাচ্ছেন ১,৫০,০০০ (দেড় লাখ) টাকা। অর্থাৎ চ্যাম্পিয়ন দলের ১৬ ক্রিকেটার মিলে পাবেন মোট ২৪ লাখ টাকা।
  • রানার্সআপ দলের প্রত্যেক খেলোয়াড় পাচ্ছেন ৭৫ হাজার টাকা।  রানার্সআপ দলের সবাই মিলে পাবেন ১২ লাখ টাকা।
  • টুর্নামেন্টসেরা খেলোয়াড় পাবেন ৩ লাখ টাকা। ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন ১ লাখ টাকা।
  • এছাড়া পুরস্কার রয়েছে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও সেরা বোলারের জন্য।  এ দুজন পাচ্ছেন ২ লাখ টাকা করে।
  • রয়েছে বিশেষ পারফরম্যান্স পুরস্কার।  যেখান চারজন খেলোয়াড় বেছে নেয়া হবে।  তারা প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা করে।
  • এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান চট্টগ্রামেরই ওপেনার লিটন দাসের।  ৯ ম্যাচে ৫২ গড়ে ৩৭০ রান করেছেন লিটন।  তাই সেরা ব্যাটসম্যানের পুরস্কার তার দখলেই রয়েছে।
  • সেরা বোলারের দৌঁড়ে এগিয়ে আছেন চট্টগ্রামের মোস্তাফিজুর রহমান।  ৯ ম্যাচে ২১ উইকেটের মালিক জাতীয় দলের এই কাটার মাস্টার।
  • আর ৪২ বলে সেঞ্চুরি করা বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন পেতে পারেন বিশেষ পারফরম্যান্স পুরস্কারের একটি। রবিউল ইসলাম, মাশরাফি বিন মুর্তজার পাঁচ উইকেটও এই শ্রেণিতে পুরস্কার পেতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ