শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বগুড়ায় গত দুই দিনে করোনা ও উপসর্গে ১৯ জনের মৃত্যু

বগুড়া ব্যুরো / ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

বগুড়ায় গত দুই দিনে করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় মারা গেছেন ৯ জন এবং উপসর্গে মারা যায় ১০ জন।

শনিবার বেলা ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০৭ নমুনায় পরীক্ষায় আরও ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ শনাক্ত হয়ে ৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যান ৩ জন। করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে বগুড়ার ৪ জন।

তারা হলেন- আদমদীঘি উপজেলার আফজাল হোসেন (৫৫), বগুড়া সদরের আইসউদ্দীন (৬০)। টিএমএসএস হাসপালে মারা যান বগুড়া সদরের আব্দুর রাজ্জাক (৬৫) এবং প্রফুল্ল সরকার (৯০)। শনিবারের প্রদানকৃত তথ্যে ৮ জনের মৃত্যুর কথা বলা হয়। নতুন ৪ জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যু হলো ৬৩৯ জনের। বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৬৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৭ হাজার ৯১৪ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫৬০ জন। বগুড়া জেলায় শনিবার পর্যন্ত ৪৪০ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ছুটির দিনে শুক্রবার প্রদানকৃত তথ্যে বলা হয়, করোনায় ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অপর ৭ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে বগুড়ার বসিন্দা ৩ জন।

করোনায় মারা যাওয়া তিনজন হলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান শাজাহানপুর উপজেলার মাজেদা বেগম (৫৫), গাবতলীর মাহবুবুর রহমান (৬২) এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান সদরের মোছা. সান্তনা খাতুন (৩৪)। অপর একজন মারা যান তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা। এছাড়া নতুন করে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ