শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

বগুড়ায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

বগুড়া ব্যুরো / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
Computer image of a coronavirus

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের এবং উপসর্গে ৫ জনসহ ৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া ৩ জনের মধ্যে বগুড়া জেলার বাসিন্দা ২ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬৬৪ জনের।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা যাওয়ারা হলেন- শিবগঞ্জের হামিদা বেওয়া (৭০) এবং সদরের জহুরা বেগম (৭২)। এছাড়া বাকি একজন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। একই সঙ্গে আরো ৫জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার ১২টায় বগুড়ার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক জানান, গত ২৪ ঘন্টায় (৩১ আগস্ট) ২৮৩ টি নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে আরও ২৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার হার ৮ দশমিক ৪৮ শতাংশ। এ পর্যন্ত মোট ২১ হাজার ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তের ২৪ জনের মধ্যে বগুড়া সদরে ১৬ জন, গাবতলীতে ২ জন, শিবগঞ্জে ৩ জন, ধুনটে ২ জন, নন্দীগ্রাম উপজেলায় ১ শনাক্ত হয়েছেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় এবং এন্টিজেন পরীক্ষায় ৭ জন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া টিএমএসএস ল্যাবে ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৮৩ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ২১১ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ১৪৩ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ